• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় শিক্ষার্থী নিহত

দিনকাল বিডি / ১১১ Time View
প্রকাশঃ শনিবার, ১ মার্চ, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে গরু বোঝাই স্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং ট্রলির ধাক্কায় আদিলুর রহমান আদিল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

নিহত শিশু মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আশরাফুল ইসলাম বিশ্বাসের ছেলে এবং নওদাবহলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শিক্ষার্থী আদিল বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিল। এসময় রাস্তা পার হতে গেলে গরু বোঝাই দ্রুতগামী একটি স্টিয়ারিং ট্রলি তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় শিশু আদিলকে স্থানীয়রা উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ট্রলির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category