• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি!!!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করেছে দুই যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের কাছে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী রফিকুজ্জামান রফিকের বাড়িতে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান মালামল লুট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) রফিকের বাড়িতে যায়। দিপু বাড়ির বাইরে পাহারায় থাকে এবং রনি বাড়িতে ঢুকে রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। রফিকের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলেও ওই যুবককে আটক করতে পারেননি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category