• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কুষ্টিয়ায় ভ্যানচাপায় ৪ মাসের শিশুর মৃত্যু

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রাণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়।

শুক্রবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাঈম।

সে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।

এ ঘটনায় করিমনচালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে দিয়েছেন উপস্থিত লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানে চড়ে নাঈমের মা মালা খাতুন পাশের উপজেলা খোকসায় তাঁর বোনের বাড়িতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মালার স্বামী নাজমুল পাশেই বসা ছিলেন। আর শিশুটি ছিল তার মায়ের কোলে। ভ্যানটি আমতলা এলাকায় মোড় ঘোরার সময় কোল থেকে নাঈম সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, নাঈম আগেই মারা গেছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘করিমনচাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চালককে মারধর করে থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category