• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

কুষ্টিয়ায় ভ্যান-ট্রলি সংঘর্ষে দুই নারী নিহত

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে ভ্যান ও স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সংঘর্ষে মরিয়ম খাতুন (৫০) ও জবেলা খাতুন (৬৫) নামে দুই নারী নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর উপজেলার মশান বাজারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার কবরবাড়িয়া এলাকার নাসির মণ্ডলের স্ত্রী মরিয়ম খাতুন (৪৮) ও একই গ্রামের মৃত কুমার মণ্ডলের স্ত্রী ছবেলা খাতুন (৬৮)।

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে ছবেলা ও মরিয়ম মশান বাজারে যান। সেখান থেকে ভ্যানে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক দুজনেরই মৃত্যু হয়েছে বলে জানান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ট্রলির ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। ঘাতক চালকসহ ট্রলি জব্দ করা হয়েছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category