• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার গরু ব্যবসায়ী আবদুর রহিম (৫৫), তাঁর ছেলে রেজওয়ান (২৩), এবং পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

হাইওয়ে পুলিশ বলছে, এ বিষয়ে তাঁদের কিছু জানা নেই। জানতে চাইলে চৌড়হাস হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস আজ রোববার দুপুরে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’ তিনি দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে তাঁদের টহল দল সক্রিয় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম ও রেজওয়ান জয়পুরহাট থেকে কিছু গরু বিক্রি করে যশোরে মালিকের বাড়িতে সেগুলো পৌঁছে দিতে রওনা হন। রাত সাড়ে ১০টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পিকআপ চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় আটজনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

আহত রেজওয়ান বলেন, ‘ডাকাতদের মারধরে আমরা আহত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলাম। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।’

কুষ্টিয়া জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ ওবাইদুল্লাহ বলেন, মহাসড়কে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।d


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category