• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের চেষ্টা: ধর্ষককে গণপিটুনি

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি!!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর এলাকার নওপাড়া গ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে এলাকাবাসীরা এক ধর্ষককে গণপিটুনি দিয়েছে।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সময় ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ছবিরকে আটক করে গণপিটুনি দেন। পরে খবর দেওয়া হলে পরে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়। বর্তমানে সে আহত অবস্থায় পুলিশি হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। ছবির শেখ ধর্ষণ মামলায় ১৪ বছর সাজা ভোগ করেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক চুরি, ধষর্ণের অভিযোগ রয়েছে বলে জানা যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category