• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামমে সমলয় পদ্ধতিতে হাইব্রিড ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদ প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো (হাইব্রিড) ধানের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর বামনেরহাটে এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ ড. মামুনুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি কুড়িগ্রাম এর কৃষি প্রকৌশলী আজিজুল হক, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হামিদুর রহমান, আদর্শ কৃষক আমিনুল ইসলাম কৃষক চন্দন কুমার সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category