• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে উদ্বোধন হলো ‘ভূমি যাদুঘর’

দিনকাল বিডি / ২৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি:
ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ মানুষের সেবা প্রাপ্তীতে ভীতি দূর করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলার ভূমি অফিসকে ‘ভূমি যাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ভূমি যাদুঘর উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো.সাবিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্প্রসারণে কুড়িগ্রাম পৌর শহরে অবস্থিত সদর ভুমি অফিসের প্রাচীন ভবনটিকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজানো হয়। এজন্য অফিস ঘরের দেয়ালে ও কক্ষের অভ্যন্তরে প্রাচীন ও বর্তমান যুগের বিভিন্ন উপকরণের মাধ্যমে তথ্যবহুল করে সাজানো হয়েছে। এখানে প্রবেশ করলেই মানুষ নানারকম তথ্যভান্ডার দেখে জ্ঞান আহরণের সুযোগ পাবে। কেটে যাবে ভূমি অফিস সম্পর্কে ভীতি।
ভূমি যাদুঘর উদ্বোধন করতে এসে রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম জানান, প্রাচীন যুগের ভূমি ব্যবস্থাপনা থেকে বর্তমান ডিজিটাল যুগে ভূমি ব্যবস্থাপনার যে আমুল পরিবর্তন হয়েছে এই যাদুঘরে আসলে সব শ্রেণি পেশার তা দেখতে পারবে এবং বুঝতে পারবে। এছাড়াও বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনায় যে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে তার মাধ্যমে সাধারণ মানুষের ভূমি ব্যবস্থাপনার ভীতি দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category