• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৭ মার্চ) দুপুরে জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।

এ সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ বিপ্লব হাসান পলাশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি(অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কুড়িগ্রামের নাগরিকদের ভুয়ষী প্রশংসা করেন এবং কুড়িগ্রাম নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের কথা বলেন। স্মার্ট কুড়িগ্রাম অভিযাত্রায় জেলা প্রশাসন, জেলা পুলিশ সহ সকলের সম্মিলিত যুথবদ্ধতারও প্রশংসা করেন।

সমাবেশে কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর সকল সদস্য সহ কুড়িগ্রাম জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা/ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ সহ প্রায় ১২ হাজার মানুষ সমাবেশে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে উপস্থিত থেকে কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের সাথে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category