• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার, সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার

দিনকাল বিডি / ২১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে চোরাই অটো উদ্ধার সহ রংপুর বিভাগীয় চোরাই অটো ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের মূল হোতা মোঃ ফরিদ হোসেন(৪৬) ও ইন্দ্রজিৎ দাস (৪৪)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক ফরিদ উদ্দিন উলিপুর উপজেরার হোকডাঙ্গা কুমারপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র। এবং ইন্দ্রজিৎ দাস রংপুর সিটি’র কামারপাড়া শিব মন্দির সংলগ্ন এলাকার বাবলু দাসের পুত্র।

জানা গেছে, কুড়িগ্রাম সদর থানার এসআই জিয়াউর রহমান, এসআই আঃ কাদের, এএসআই আরিফুল, এএসআই সোহাগ পারভেজ, এএসআই মিল্টন অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহায়তায় চোরাই অটো ক্রয় বিক্রয়কারী ইন্দ্রজিৎ কে গ্রেফতার করে এবং তার দেয়া তথ্য মতে রংপুর শহরে বিশেষ অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন সাতমাথা এলাকা থেকে চুরি যাওয়া অটোটি উদ্ধার করা হয়। পরে উলিপুরের হোকোডাঙ্গা গ্রামের কুখ্যাত চোর মোঃ ফরিদ হোসেন (৪৬)কে আটক করা হয়। সে জানায় চুরি করা অটোসহ একাধিক অটো রংপুর বিভাগীয় চোরাই অটো ক্রয়-বিক্রয়কারী রংপুর সিটি করপোরেশনের কামারপাড়া শিব মন্দির সংলগ্ন এলাকার শ্রী ইন্দ্রজিৎ দাস (৪৪) এর নিকট বিভিন্ন সময় বিক্রি করে আসছিলো।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, অটো চোর চক্রের সাথে বাংলাদেশের বিভিন্ন জেলার লোক জড়িত। আসামিদের গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে। যেকোন অপরাধ নির্মুলে কঠোর অবস্থানে কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category