• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে নির্বাচনী দায়িত্ব পালনে নারী পুলিশ সদস্যরা

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বিভিন্ন নির্বাচনী এলাকায় কঠোর দায়িত্ব পালনে এগিয়ে রয়েছে নারী পুলিশ সদস্যরাও। তারা উলিপুর, রাজারহাট, ফুলিবাড়ী সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় দিচ্ছে টহল, কখনো শামিল হচ্ছে যৌথ টহলে, কখনোবা কুইক রেসপন্স টিম হিসাবে যাচ্ছে বিভিন্ন ঘটনাস্থলে। এই টিমের সদস্যরা দায়িত্ব পালনের পূর্বে পুলিশ লাইন্সে দক্ষ পুলিশ ইন্সপেক্টর দ্বারা নিয়েছে ইনটেনশিভ প্রশিক্ষণ।

এই টিমের নেতৃত্ব দিচ্ছেন এএসআই তানিয়া। তিনি বলেন আমরা প্রশিক্ষিত, আমরা সাহসী, আমরা যে কোন দায়িত্ব পালনে সর্বদাই প্রস্তুত। আমরা বিভিন্ন ডিউটি পালন করছি, যৌথ টহলে যাচ্ছি। কিউআরটি,মোবাইল, স্ট্রাইকিং সহ কেন্দ্রে দায়িত্ব পালনসহ দুষ্কৃতকারী গ্রেফতার, নাশকতাকারী গ্রেফতারেও আমরা এগিয়ে আছি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় জেলা পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী পুলিশরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category