• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে ১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার(১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)

মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য উইন্টার শাল পরিয়ে দেন। পুলিশ সুপার বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু বলেন, আমরা বর্তমানে পুলিশের কাছ থেকে অভাবনীয় সহায়তা পাচ্ছি। উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, আমরা কুড়িগ্রামের পুলিশের প্রতি কৃতজ্ঞ। আরো বক্তব্য রাখেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুল খালেক, হোসেন আলী, আব্দুল মজিদ, রোকেয়া বেওয়া সহ অনেকেই।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ১৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category