• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বসতবাড়িতে গাঁজা চাষ: গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বসতবাড়িতে গাঁজা চাষের অভিযোগে গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২ ফেব্রুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের দক্ষিণ ধলডাঙ্গা ঝালবাজার এলাকার মাদক কারবারি মোঃ হামিদুল ইসলামকে তার নিজ বাড়িতে গাঁজার গাছসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম তার নিজ বাড়িতে গাঁজা চাষ করে আসছিল। এই সংক্রান্তে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category