• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদুল গ্রেফতার

দিনকাল বিডি / ২২৬ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের পৃথক দু’টি অভিযানে ২২ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ইস্কাফ ও মাদক পরিবহনে ব্যবহৃত ২ টি অটোরিক্সা উদ্ধারসহ ৬ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, রোববার রাতে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম সন্তোষপুর ইউনিয়নের ব্যাপারীটারী ধনীগাগলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ এরশাদুল হক(৩২) এর বাড়ীর ভিতর আঙ্গিনায় অটোরিক্সায় বিশেষ কায়দায় লুকানো ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাসহ তাকে গ্রেফতার করা হয়। এরশাদুলের বিরুদ্ধে পূর্বের ৬ টি মাদক মামলা বিভিন্ন জেলার বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অপরদিকে সোমবার সকালে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ৬নং কাশিপুর ইউনিয়নের কাশিপুর কলেজ মোড় হতে খড়িবাড়ি গামী দক্ষিণ ধর্মপুর এলাকার আজিজুল ইসলামের পুকুর পাড়ের জমির সামনে পাকা রাস্তার উপর হতে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ইস্কাপ ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি অটোরিক্সা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যেকোন অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category