• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে মাদকসহ গ্রেফতার ২

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৩ কেজি গাঁজা, ২৪ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার বালারহাট বাজার থেকে মোটরসাইকেল যোগে গাঁজা পরিবহনের সময় লালমনিরহাট জেলার সদর থানাধীন কুলাঘাট কালিরপাট গ্রামের মাদক কারবারি মোঃ রুবেল হোসেন (২৪)কে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে কচাকাটা থানা পুলিশের অভিযানে কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের রাঙ্গালেরকুঠি গ্রামের মাদক কারবারি মোঃ নুরু মিয়া (৩৪)কে ৩ বোতল বিদেশি মদ ও ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয়ের বিরুদ্ধে কচাকাটা ও ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category