• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শনে ডিসি-এসপি

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে রাজারহাট উপজেলার বৈদ্দ্যের বাজারে প্রতিমা তৈরির কারখানা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে দেশের সম্প্রীতির যে সুনিপুণ মেলবন্ধন তা অধিকতর তরান্বিত করতে এবং কুড়িগ্রাম জেলায় সুশৃঙ্খল, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরির প্রত্যেকটি কারখানা ও পূজা মন্ডবের নিরাপত্তা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও প্রতিমা তৈরির কারখানাগুলোকে সিসিটিভির আওতায় আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
যদি কেউ সামাজিক সম্প্রীতি জনশৃঙ্খলা ও শান্তি, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচিন্তা করে থাকে তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বরং পূর্বের থেকে অধিককতর কঠোর ভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা হবে বলে জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পুলিশ সুপার বলেন, এবারের শারদীয় দূর্গাপুজায় কুড়িগ্রাম জেলা পুলিশ পুরো জেলায় মাল্টি- লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হবে এবং বেশিরভাগ পুজামন্ডব সংশ্লিষ্ট পুজা উদযাপন কমিটির নেত্রীবৃন্দের সাথে সমন্বয় করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা করা সকল ধর্মের সকল নাগরিকের ধর্মীয়, নৈতিক, সামাজিক ও আইনী দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category