• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবি, উদ্ধার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে শিশুকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় একজনকে গ্রেপ্তার করে অপহৃত শিশু ইব্রাহীম আলী (৭)কে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা ক্যাচাঁ পাড়া থেকে গত ৭ অক্টোবর ইব্রাহীম আলী (৭)নামের এক শিশুকে অপহরণ করা হয়। ঘটনার দিন সকালে অপহৃত শিশুর পিতা ময়নুল ইসলাম(৪১) তার শুকনো খাবার তৈরির কারখানায় আসেন। অপহৃত শিশুর পিতা কারখানার কাজে ব্যস্ত থাকায় তার ছেলে ইব্রাহিমকে বাড়িতে ফিরে যেতে বলেন। পরবর্তীতে শিশু ইব্রাহিমের পিতা জানতে পারেন ছেলে বাসায় ফিরে যাননি। ইব্রাহিমের পিতার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে কল করে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তার ছেলেকে খুন করে গুম করার কথা জানান। ইব্রাহিমের পিতা আসামীর মোবাইল ফোনে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা দিয়ে ছেলেকে ফেরত চান। কিন্তু বাকি টাকা না পেলে তার ছেলেকে ফেরত না দেওয়ার কথা জানানো হয়। পরে ইব্রাহিমের পিতা কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর থানার এসআই মোঃ সাইফুল্লাহ অভিযান চালিয়ে ক্যাতার মোড় থেকে অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করেন এবং অপহরণের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ১ টি অটোরিক্সাসহ অভিযুক্ত শাহিন মিয়া(২৩)কে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, অপহৃত শিশু ইব্রাহিমকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category