• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাফসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ২৩৯ বোতল ইস্কাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মাদক কারবারি মোঃ জায়েদুল হক (৪২) ও মোঃ হাসান আলী (২৫) এর বসতবাড়ির রান্নাঘরের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৩৯ বোতল ইস্কাফসহ গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম। তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরতার সাথে নানা কৌশলে মাদক ব্যবসা করে আসছিল।

পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল কিন্তু ফুলবাড়ী থানা পুলিশের চৌকস অভিযানে মাদক সহ হাতেনাতে গ্রেফতার হয় ২ জন মাদক কারবারি। উক্ত বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category