• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ২৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ২ হাজার ১০পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম(৫০)কে আটক করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের পুত্র।

জানা গেছে, বুধবার(২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলমের বতসবাড়ীতে ঘরের ভিতর থাকা ট্রাংকে তল্লাশী চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category