• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ২ জন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চিন্তার চর গ্রামস্থ স্কুলের হাট টু পাখির হাট গামী পাঁকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী নজরমামুদ গ্রামের গ্রামের মাদক কারবারি মোঃ আঃ কুদ্দুস (৩০)কে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস টিম রাজারহাট উপজেলার চাকির পশার ইউনিয়নের সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ, রাজারহাট গেটের সামনে নাজিমখান টু রাজারহাট গামী পাকা রাস্তার উপর হানিফ পরিবহনের একটি বাসের বডিতে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার সহ নওগাঁ জেলাধীন পত্নীতলা গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ আলমগীর হোসেন (৪০)কে গ্রেফতার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category