• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

কৃষকের কাছেও দক্ষতার সার্টিফিকেট থাকতে হবে -মন্ত্রী ইমরান আহমদ

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ১১ জুন, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন,প্রধানমন্ত্রী বলেছেন,বিদেশে মানুষ পাঠালে দক্ষ করে গড়ে তুলে পাঠাতে হবে।দক্ষ শ্রমীকের কোন বিকল্প নেই। এখন বিভিন্ন দেশে কৃষকদের যাবার ব্যবস্থা করেছি।তাই একজন কৃষকেরও দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে।ধান লাগানোপর দক্ষতা,আমপাড়ার দক্ষতা,আমগাছ লাগানোর দক্ষতাসহ কৃষি কাজে যে কোন দক্ষতা প্রয়োজন। মন্ত্রী বলেন,প্রত্যেকটা কাজে দক্ষতার সার্টিফিকেট যদি থাকে তাহলে এমনিতেই এক হাজারের বেতন দক্ষতার কারনে দুই হাজার হবে। সুতরাং দক্ষতা হাসিলের কোন বিকল্প নেই।দক্ষতা হাসিল করলে একদিকে যেমন নিজের লাভ,অন্যদিকে দেশের লাভ। তাই প্রতিটি মানুষকে দক্ষ হিসেবে গড়ে তুলতেই কারিগরি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন্ করা হয়েছে। রোববার দুপুরে নওগাঁর রাণীনগরে নব-নির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। অন্যদের মধ্যে ৪০টি টিটিসি ও ১টি আইএমটি স্থাপন প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী,নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান পিপিএম,রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু,নওগাঁর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category