• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গভীররাতে পিস্তলসহ গৃহবধূর ঘরে যুবক, গণধোলাই অতঃপর পুলিশে সোপর্দ

দিনকাল বিডি / ১৯৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় কৃষ্ণপুর ইউনিয়নের চক আত্রাম গ্রামে পিস্তল সহ কাশিনাথ মাহাতো (৩২) নামের এক যুবককে আটক রয়েছে স্থানীয় গ্রামবাসী। ওই যুবক একই ইউনিয়নের চকনন্দন গ্রামের বীরেন মাহাতোর ছেলে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে স্থানীয় জনতারা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায় সোমবার গভীর রাতে পাশের গ্রামের এক বাড়িতে এক গৃহবধূর ঘরে গোপনে প্রবেশ করে, সেই নারী টের পেয়ে চিৎকার করলে পিস্তল দিয়ে ওই নারীর মুখে আঘাত করলে তার দুটি দাঁত ভেঙে যায়, পরে ওই নারীর স্বামীর সঙ্গে ধস্তাধস্তি হয় চিৎকার চেচামেচি করলে তাকেও পিস্তল দিয়ে মাথায় আঘাত করে পালানোর চেষ্টা করে স্থানীয় গ্রামবাসিরা এসে তাকে আটক করে। এবং গণধোলাই দেয়।
স্থানীয়দের ধারনা ওই নারীর শালীনতাহানী করার উদ্দেশ্যে সে গভীর রাতে বাড়ীতে ঢুকেছে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাত সাড়ে ৩ টার দিকে স্থানীয় জনতা কাশিনাথ মহাতোকে আটক করে পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি সাড়ে ৫টার দিকে সে শারীরিক অসুস্থ তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে মামলা প্রক্রীয়াধীন, আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category