• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গলাচিপায় মহান মে দিবস পালিত

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ১ মে, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে পৌরমঞ্চ চত্বর থেকে একটি বর্ণাড্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালির নেতৃত্ব দেন পটুয়াখী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
এর আগে উপজেলা ও পৌর শ্রমিক লীগের আয়োজনে পৌরমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলামিন প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান ও মো. রেজাউল করিম, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক সমির দেবনাথ, পৌর শ্রমিক লীগের সভাপতি জালাল হাওলাদার, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ।
এদিকে, উপজেলা ও পৌর শ্রমিক দল র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category