• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গৃহকর্তাকে মারধরে আহত আদমদীঘিতে বসতবাড়িতে হামলা অটোচার্জারসহ দুই দুবৃর্ত্ত আটক

দিনকাল বিডি ২৪ / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

#

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ডাকাতি করার সময় গ্রামবাসিরা ধাওয়া করে একটি ব্যাটারী চালিত অটোচার্জার (টমটম)সহ দুবৃর্ত্ত চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে। এসময় দুবৃর্ত্তদের মারধরে গৃহকর্তা শফিকুল ইসলাম আহত হয়েছে। গত সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২ টায় আদমদীঘি উপজেলার ছোট জিনইর গ্রামে শফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো নওগাঁ সদরের বোয়ালিয়া গ্রামের আনিছুর রহমানের ছেলে জামাল হোসেন (৪২) ও একই উপজেলার শেখপুরা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুল কাদের (৫৩)।
জানাযায়, আদমদীঘি-কাশিমালকুড়ি সড়কের পাশে ছোট জিনইর গ্রামের শফিকুল ইসলামের বাড়ি। তিনি জানান, গত সোমবার দিবাগত রাতে তার ব্যবহৃত অটোভ্যান রেখে বাড়ির দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২ টার দিকে ৭/৮ জনের একদল মুখোশধারি দুবৃর্ত্ত হাতে ছোড়া লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে গৃহকর্তাকে বেধড়ক মারধরে আহত করে তার বাড়িতে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যান ও অন্যান্য মালামাল লুট করার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসিরা এগিয়ে আসলে দুবৃর্ত্তরা পালিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসি দুবৃর্ত্তদের ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোচার্জার (টমটম)সহ উল্লেখিত দুই জনকে আটক করে পুলিশে সোর্পদ করেন। অপর দুবৃর্ত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আদমদীঘি থানায় হামলার শিকার শফিকুল ইসলাম মামলা না করায় পুলিশ বিধানমতে ওইজনতে ১৫১ ধারায় আদালতে প্রেরন করে ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে থানার উপ পরিদর্শক হজরত আলী জানান। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category