• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন-সহ মাদক কারবারী ফরহাদ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন-সহ মোঃ ফরহাদ (৩৪) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় গোদাগাড়ী থানাধীন আলীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ ফরহাদ, সে গোদাগাড়ী থানার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে।
শনিবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার ফরহাদ একজন পেশাদার মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ১(ক) বিচারাধীন ।
এ ব্যপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category