• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মাদক কারবারী হালিম গ্রেফতার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ আব্দুল হালিম (৪৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১১টায় গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ আব্দুল হালিম (৪৫)। সে গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে।
রবিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
তিনি জানান, শনিবার দিনগত রাত পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে, গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাট এলাকায় ২জন মাদক কারবারী ভারতীয় ফেনসিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আব্দুল হালিমকে আটক করে ডিবি পুলিশের এসআই মোঃ নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার দেহ তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১০০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক কারবারী মোঃ ইদিল (৩৫) পালিয়ে যায়। সে একই থানার চর হনুমন্তনগর গ্রামের মৃত: সাজ্জাদ আলীর ছেলে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারী মোঃ আব্দুল হালিম এবং পলাতক মোঃ ইদিলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category