• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

দিনকাল বিডি / ১০৮ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) ভোরে জেলার রাজাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অ্যাম্বুলেন্সের চালক রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর ইকবাল জুয়েল (৪৫), গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী (৬৫) ও আদরী রানী (৩৮)।
এ ব্যপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), রুহুল আমীন জানান, উপজেলার ঠাকুর জুবন গ্রামের সুন্দরী রানী স্ট্রোক করলে সোমবার ভোরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আনা হচ্ছিল। অ্যাম্বুলেন্সটি রাজাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
ওসি বলেন, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকচালক পলাতক রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র সঙ্কর কে বিশ্বাস বলেন, সোমবার সকাল ৬টার দিকে আহত তিনজনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর; পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category