• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ আব্দুল আলীম (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কাঁকনহাট তদন্তকেন্দ্রের পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মোঃ আব্দুল আলীম, সে গোদাগাড়ী থানাধীন ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
তিনি জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি মোঃ আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত মোঃ আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category