• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

গোলাম রাব্বানীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ গোলাম রাব্বানী নামের এক ভ্যানচালককে হত্যার বিচারের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের স্বজন ও অত্র এলাকাবাসীর আয়োজনে বুধবার সকাল ১০ টায় উপজেলার গণেশপুর ইউনিয়নের পঞ্চমীতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আলহাজ্ব নমির উদ্দিন সরদার, আক্কাস আলী সরদার, আকলিমা, আব্দুর রশিদ,শরিফ,মিরাজ,বানু এবং আদরী প্রমূখ।
উল্লেখ্য, মানববন্ধন শেষে জানা গেছে যে, গোলাম রাব্বানীকে হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ (১৯) ও তার সহযোগী তুহিন (২০) কে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব ৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৫ টার দিকে র‌্যাব-৫ এবং র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে নওগাঁর মান্দা উপজেলার ভ্যানচালক গোলাম রাব্বানীকে হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ ও তার সহযোগী তুহিনকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ নওগাঁ জেলার মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে এবং তুহিন জেলার পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের মোঃ কবির হোসেনের ছেলে।
ঘটনার পরিপ্রেক্ষিতে র‌্যাব জানায়, নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর (বিলবাড়ি) গ্রামের মোঃ আক্কাস আলী সরদারের ছেলে ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যানচালক গোলাম রাব্বানী (৩৫) নিখোঁজের ০৪ দিন পর গত ১৮ আগস্ট বিকেলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের সাগরইল বাজার সংলগ্ন গুনদইল খাড়ির ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রতিদিনের মত গোলাম রাব্বানী গত ১৪ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান এবং ওইদিন দুপুর দুইটার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
পরবর্তীতে স্থানীয় জিগাতলা ব্রাক ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১৪ আগস্ট সকাল ১০টা ০২ মিনিটে নিখোঁজ রাব্বানী তার ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যানে একই এলাকার নাহিদ ও তুহিন কে নিয়ে মহাদেবপুরের দিকে যাচ্ছিলেন। এরপর ১৬ আগস্ট বিকেলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ার পর আসামী নাহিদ ও তুহিন গা ঢাকা দেন। পরবর্তীতে গত ১৭ আগস্ট ভিকটিমের বাবা বাদী হয়ে মান্দা থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। নিখোঁজের ০৪ দিন পর ব্যাটারি চালিত অটোচার্জার ভ্যানচালক গোলাম রাব্বানীর লাশ উদ্ধার হলে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
র‌্যাব-৫ মামলা রুজুর পর থেকেই আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে টাঙ্গাইলে অবস্থান নিলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪ হত্যাকান্ডের মুলপরিকল্পনাকারী নাহিদ ও তুহিন কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার মান্দা থানায় হস্তান্তর করা হয়।’#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category