• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

গোয়েন্দা শাখা,ময়মনসিংহ এর অভিযানে চোরাই ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাকেল উদ্ধারসহ গ্রেফতার-০১

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

সারোয়ার জাহান জুয়েল ময়মনসিংহ:
ইং ১২/০৬/২৪ তারিখ অফিসার-ইনচার্জ, জনাব মোঃ ফারুক হোসেন এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)তে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ভাটিকাশর মিশন স্কুলের পিছনে আলিয়া মাদ্রাসা রোডস্থ মোঃ আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দরকার এর অটোর গ্যারেজে হইতে চোরাই ০৩টি অটোরিক্সাসহ চোর চক্রের সদস্য আসামি ১। মোঃ জাকির হোসেন (২৫), পিতা-আঃ রাজ্জাক, মাতা-রাহেলা বেগম, সাং-

চরগোবিন্দবাড়ী, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর এ/পি সাং-আলীয়া মাদ্রাসার পশ্চিম পাশে, থানা-কোতোয়ালী মডেল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর দেওয়ার তথ্যের ভিত্তিতে আসামীকে সংগে নিয়া আরো অভিযান পরিচালনা করে একই তারিখ ০৯.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা গনশার মোড় সাকিনস্থ পলাতক আসামী মুশফিকুর রহমান লিমন এর শুশুর মৃত সাদিকুর রহমান এর বাসা বাউন্ডারীর ভিতর হতে আরো চোরাই ০৩টি অটোরিক্সা ও ০১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে ০২টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

চোরাই ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাইকেল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category