• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় বাগেরহাটে প্রস্তুতি গ্রহন

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
দেশের উপকূলের দিকে ধেয়ে আসা ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় বাগেরহাট জেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড ব্যবপক প্রস্তুতি গ্রহন করেছে। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। এদিকে বাগেরহাটের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ধেয়ে আসার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাগেরহাটে প্রস্তুত রাখা হয়েছে ৩৪০টি আশ্রয় কেন্দ্রসহ স্বেচ্ছাসেক ও মেডিকেল টিম। রবিবার (২৩ অক্টোবর) বিকালে ধেয়ে আসা ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় মোকাবেলায় দূর্যোগ প্রস্তুতি সভা করেছে বাগেরহাটের জেলা প্রশাসন।
দূর্যোগ প্রস্তুতি সভায় বাগেরহাটের জেলা প্রশাসন মোহাম্মদ আজিজুর রহমান জানান, ঘূর্ণিঘড়ে রূপ নিতে যাওয়া সিত্রাং মোংলা বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে। প্রস্তুত রাখা হয়েছে ৩৪০টি আশ্রয় কেন্দ্র। দূর্যোগের সময়ে এসব আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৮ হাজার ৪৩০ জন অশ্রয় নিতে পারবে। প্রাথমিক প্রস্তুতি হিসেবে নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা ও ২শত ৯৮ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় মোকাবেলায় মোংলা বন্দর প্রস্তুত রয়েছে। এই মূহুর্তে সার, কয়লা, গ্যাস ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকারসহ বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। সংকেত বাড়লে পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন জানিয়েছে, সাম্ভব্য ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক প্রস্তুতি হিসেবে সকল ফিশিং ট্রলারকে নিরাপদ আশ্রয় নিতে নির্দেশ দেয়ার পাশাপশি কোস্টগার্ডের জাহাজসমুহকে প্রস্তুত রাখা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে মোংলা আবহাওয়া অফিসের প্রধান অমরেশ চন্দ্র ঢালী জানান, সাম্ভব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোর থেকে বাগেরহাটসহ উপকূল জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল ও পরশু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category