• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি: অপরাধে স্কুল শিক্ষককে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ মে, ২০২৪

এম, এ কাশেম চট্টগ্রাম : আনোয়ারায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্যের বিরুদ্ধে। সোমবার (২০ মে) সকালে অভিযুক্ত শিক্ষককে মারধর করে ও জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় অধিবাসীরা।

এর আগে, এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক। কিন্তু অভিযোগের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় সকালে বিক্ষুব্ধ অভিভাবকরা ও এলাকাবাসী মিলে এ ঘটনায় বিচার দাবি করে স্কুলটি ঘেরাও করে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্ত শিক্ষককে মারধর করে জুতার মালা পড়িয়ে দেন। পরে পুলিশ এসে ওই শিক্ষককে গ্রেপ্তার করে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষক আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের পাঠনিকোটা গ্রামের অদির ভট্টাচার্যের পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য (৫২) বিভিন্ন সময় ধুমপান করে ক্লাসে প্রবেশ করে ভুক্তভোগী ২য় শ্রেণীর শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করতো। এসব ঘটনায় ভীতসন্ত্রস্ত হয়ে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুলে আসতে অনিহা প্রকাশ করে।

পরবর্তীতে স্কুলের বিভিন্ন শিক্ষার্থীর মাধ্যমে ঘটনার বিষয়ে জানতে পেরে শিক্ষার্থীর অভিভাবক গত ১৫ মে প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকরা জানান, সহকারী শিক্ষক প্রণব কুমার ভট্টাচার্য আমার মেয়েকে যৌন হয়রানি করেন। এতে সে স্কুলে যেতে ভয় ও অনিহা প্রকাশ করে। পরে যৌন হয়রানির বিষয়ে আমি শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করি।

গত ১৫ তারিখ অভিযোগ পেয়ে কেনো ব্যবস্থা নেয়া হয়নি সে ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে গত ১৫ মে ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক লিখিতভাবে অভিযোগ জানান।

পরে বিষয়টি তদন্ত করতে সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়। কিন্তু, তিনি ট্রেনিংয়ে থাকায় তদন্ত করতে দেরি। আজ থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত (ওসি) সোহেল আহমেদ বলেন, আজ সকালে স্কুল কর্তৃপক্ষ জানালে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category