• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রামের আন্দরকিল্লায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে ছুরি হাতে তেড়ে আসা রাকিব গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামের মহানগরীর আন্দরকিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে হঠাৎ দু’পক্ষের সাংঘর্ষিক ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনার সময় প্রতিপক্ষের দিকে ছুরি উঁচিয়ে তেড়ে আসা সেই যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
ছুরি উঁচিয়ে তেড়ে আসার ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার (২৫ জুন) নগরীর হামজারবাগ এলাকা থেকে রাকিব হোসেন নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানান দেয় পুলিশ।

গ্রেপ্তারকৃত রাকিব হোসেন কুমিল্লার লাঙ্গলকোট এলাকার রসুল মিয়ার পুত্র বলে নিশ্চিত করেছে পুলিশ। সে থাকতো নগরীর হামজারবাগ এলাকায়। গত রোববার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড় এলাকায় এ টঘনাটি ঘটে।বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়
রাকিবের কোনো দলীয় পদ নেই। তবে, সে বিভিন্ন জায়গায় ভাড়ায় গিয়ে মারামারি করে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক জানান, মূলত: গ্রেপ্তারকৃত যুবক মারামারিতে ভাড়ায় যায়। কয়েক দিন আগেও আলকরণ এলাকায় একটি মারামারিতে ভাড়াটে হিসেবে অংশ নিয়েছিলো হে এমন তথ্য ও রয়েছে পুলিশের কাছে।
তার বিরুদ্ধে পাঁচলাইশ থানা এলাকার তিনটি মারামারি ঘটনায় মামলা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category