• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী ও সংসদের হুইপ সামশুর গাড়ী বহরে হামলা, আহত ৩০

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : পটিয়া উপজেলার কাশিয়াইশে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর গাড়ী বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় গাড়ী বহরে থাকা মাইক্রোসহ ৬টি গাড়ীর চাকা কেটে দেয়া হয়।

একইদিন উপজেলার কাশিয়াইশের বুধপুরা বাজারে হুইপের নির্বাচনী ক্যাম্প ভাংচুর করা হয়। এ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ২৫-৩০ জন সমর্থক আহত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (৩০), গিয়াস উদ্দিন (৩০), নুরুল ইসলাম (৩২), গাড়ীর ড্রাইভার জাবেদ (৩২) ও তৌহিদুল ইসলাম ফারুকীর (৩৪) নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাশিয়াইশে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগকালে শেয়ার পাড়া রাস্তার মাথায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় গণসংযোগে আসা রাম দা, কিরিচ ও চাইনিজ কুড়াল দিয়ে ৬টি গাড়ীর চাকা কেটে দেয়া হয়। প্রতিপক্ষের হামলায় ২৮-৩০জন ঈগল সমর্থক আহত হন।

এ সময় হুইপ সামশুল হক চৌধুরী প্রতিপক্ষের হামলায় অবরুদ্ধ হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান।

ঘটনার বিষয়ে হুইপ সামশুল হকের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুন সাংবাদিকদের কে জানান, কাশিয়াইশে গণসংযোগকালে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর গাড়ী বহরে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেমের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

চেয়ারম্যানের ছেলে হিমেল, আবু সাদাত সায়েম, জুলকার নাইন চৌধুরী জীবন সহ ৫০/৬০জনের একটি গ্রুপ এ হামলা চালায়। আমরা এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

ঘটনা প্রসঙ্গে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান পটিয়া নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও চন্দনাইশ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ মুহিবুল্লাহ্, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুইয়া জনি, পটিয়া সার্কেলের এএসপি আতিকুর রহমান সহ আমি।

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category