• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে সভা করায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ ও জরিমানা

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওতাধীন ১নং বাগানবাজার ইউনিয়ন এবং ২০নং আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকাল ১১টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গনকে ব্যবহার করে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভার আয়োজন করা হয়। এবং একই দিন সন্ধ্যা ৭ টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়বের প্রচারের সভা ও করা হয় বাগানবাজার ইউপি চেয়ারম্যান ওই সরকারি স্থাপনায়।

এজন্য বাগান বাজার ইউপির চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু এবং আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ অহিদুল আলমকে শোকজ করা হয়েছে।এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্র জানায়, এই দুই চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং সমিতির হাটের চেয়ারম্যানকে ৫হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোনো প্রকার ছাড় দেয়া হবে না কাউকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category