• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিএনপি’র নির্বাচন বিরোধী মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি ২৪ চট্টগ্রাম : অবৈধ তফসিল প্রত্যাখ্যান করে ফ্যাসিষ্ট শেখ হাসিনার আওয়ামী সরকারের পদত্যাগ সহ এক দফা দাবী আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র বারইয়ারহাট (চট্টগ্রাম) বারইয়ারহাট পৌরসভায় তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে নির্বাচন বিরোধী মিছিল করেছে মীরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সূত্র জানায়, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ সম্পাদক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে দল মনোনীত এমপি প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান’র নের্তৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল টি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বারইয়ারহাট পৌরসভা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
এ সময় নুরুল আমিন চেয়ারম্যানের নের্ত্ত্বাধীন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অবৈধ হাসিনা সরকারের ড্যামি নির্বাচন বয়কট সম্বৃদ্ধ লিফলেট ও বিতরণ করে।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, মীরসরাই পৌরসভা বিএনপি’র সদস্য সচিব জাহিদ হোসাইন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য শাহীনুল ইসলাম স্বপন সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের হাজারো নেতা-কর্মী।

প্রোগ্রামের প্রধান আকর্ষণ নুরুল আমিন চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, যেখানে বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর প্রান প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর নিজ হাতে গড়ে তোলা দেশের সর্ব বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং
বাংলাদেশের মানুষের ভাগ্যোন্নয়নের প্রতীক ‘ধানের শীষ’ নির্বাচনে নেই।

এবং বর্তমানে রাষ্ট্রিয় ক্ষমতা অবৈধ ভাবে আটকে ধরে রাখা শেখ হাসিনার আওয়ামী সরকারের ফরমায়েসী/ আজ্ঞাবহ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আগামী ৭ জানুয়ারির নির্বাচন বয়কট করা সকল দেশপ্রেমিক নাগরিকদের ঈমানী দায়িত্ব।
তিনি তার প্রিয় এলাকা মীরসরাই সহ সর্বোত্র নারী-পুরুষ ভোটার সহ সকলের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, সকল ভয়-ভীতি উপেক্ষা করে ৭ জানুয়ারি নির্বাচনী কেন্দ্রে না গিয়ে ভোট প্রদানে বিরত থেকে দেশ রক্ষা আন্দোলনে বিএনপি’র পতাকা তলে সমবেত থাকবেন।

নুরুল আমিন চেয়ারম্যান বলেন, বিএনপি’র মূল চালিকাশক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’র সু’চারু নের্তৃত্বে আগামী বাংলাদেশ প্রাণ সঞ্চারিত হবে নির্বাচন বয়কটের মাধ্যমে। এবং অতি দ্রততম: সময়ের মধ্যে বাংলাদেশে এক নতুন সূর্য উদিত হওয়ার আশার দ্বারপ্রান্তে রয়েছি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category