• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের মীরসরাইতে বিএনপি’র নেতা-কর্মী নামধারীদের যাচ্ছেতাই কর্মে মানুষ অতিষ্ঠ হয়ে উঠার দ্বারপ্রান্তে

দিনকাল বিডি ২৪ / ১২৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: : বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যে আসেনি সে কথা বর্তমান সময়ে নের্তৃত্বদআনকারী নেতারা বেমালুম ভুলে থাকায় দলকে যে সিমাহীন ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে তার খবর ও নেই কারো কাছে!
উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সর্বোত্র এখন নেতা-পাতি নেতা-কর্মীদের পদভারে দলটির অভ্যন্তরে ত্রাহি অবস্থা বিরাজ করছে।
আর এ অবস্থায় দলকে বিপদমুখি করে তোলা হচ্ছে সেই খবর নেয়ার ও দায়িত্ববান কোনো নেতার ‘গরজ’ আছে বলে অবস্থাদৃষ্টে তা মনে হচ্ছে না।
মীরসরাই উপজেলা বিএনপি’র জন্য বিভিন্ন ভাবে ত্যাগ শিকার প্রবীণ একাধিক নেতা তাদের মনোভাব ব্যাক্তি করতে গিয়ে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দলের যে সব নেতা-কর্মী অত্যাচার-নির্যান, হামলা-মামলা, পুলিশের গ্রেপ্তার-হয়রানীর যাতাকলে পিষ্ট হয়ে কষ্টের শেষ সীমায় অবস্থান করে ও দলকে আগলে রেখে ভালোবাসা দিয়ে গেছেন তারা এখন নব্য বিএনপি করা সুবিধাবাদী কিছু ব্যাক্তি বিশেষের কাছে একেবারেই কোনঠাসা হয়ে পড়েছেন।
সূত্র জানায়, বর্তমান সময়তে মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি’র’ নেতা নামধারী সুযোগ সন্ধানীর এমন কর্ম চালিয়ে যাচ্ছে যাহা দলকে নির্বাচনের সময় প্রশ্নের সাগরে ভাসিয়ে দিবে। আর এতে বড়- ই বেকায়দায় পড়তে হবে এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যান এবং মেম্বার হওয়ার জন্য আশায় বুক বেধে থাকা ওই সব খায়েসধারী ব্যাক্তিদের।
রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি বিশেষরা মনে করেন, দলের অবস্থা যেখানে ভালো থাকবে না সেখানে তাদের অবস্থা কি হবে তা ভাবনার বিষয় বৈকি।
প্রথমত: বলা বাহুল্য যে, জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি রয়েছেন প্রায় ৫/৬জন! তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে দৌড়ঝাঁপ এর প্রতিযোগিতায় রয়েছেন ২৩ জন। এরা হলেন, মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি-আহবায়ক, জেলা বিএনপি’র সাবেক সহ সম্পাদক ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল আমিন এবং মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক-উত্তর জেলার সাবেক সহ সম্পাদক, মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।
তবে , এ দু’জনের মাঝে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন- মীরসরাই উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নিজামপুর কলেজ ছাত্রদল নেতা, ছাত্র সংসদের ভিপি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, পরবর্তীতে যুবদলের সভাপতি, সাবেক জাসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক, বর্তমান মীরসরাই উপজেলা বিএনপি’র আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ শাহিদুল ইসলাম চৌধুরী।
বর্তমানে মীরসরাই উপজেলা সহ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র রাজনীতিতে এ ৩ জনকে সক্রিয় দেখা গেলে ও অন্যরা পর্দার আড়ালে রয়েছে।
মোঃ নুরুল আমিন ও নুরুল আমিন চেয়ারম্যান এবং শাহিদুল ইসলাম চৌধুরী বিভিন্ন ভাবে দলীয় কর্মকাণ্ড চালিয়ে গেলে ও বাকিরা সুযোগ সন্ধানীর তালিকায় রয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে উক্ত ৩ জনের রাজনৈতিক ভুমিকা কম-বেশী থাকলে ও অন্যান্যদের দেখা মেলা ও দায় হয়ে ঠেকেছে তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীদের মাঝে।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে উক্ত ৩ নেতা কোনো না কোনো ভাবে রাজনৈতিক কর্ম তৎপরতা চালিয়ে যাওয়ার প্রাক্কালে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত পলায়নের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে তাদের নের্তৃত্বে পৃথক পৃথক ভাবে রাজনৈতিক কর্ম পরিচালনা করে যাওয়ার খবর/দৃশ্য সকলের দৃষ্টি নিবন্ধিত করে তোলে।
তবে, তাদের নের্তৃত্বে যে সব সাধারণ নেতা-কর্মীরা জীবন বাজী রেখে দলের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলো এবং দল ভালোবাসার প্রতিদানে শারীরিক, মানসিক ও আর্থিক ভাবে সিমাহীন কষ্ট ভোগ করছিলো বলতে গেলে তাদের মধ্যে অনেকেই এখন নব্য বিএনপি করনেওয়ালাদের কাছে একেবারেই কোনঠাসা/ জিম্মি হয়ে পড়েছে।
বর্তমানে বিএনপি’র নেতা-কর্মী নামধারী যাদের কে সর্বোত্র দলের সাইনবোর্ড ব্যবহার করার মাধ্যমে দাম্ভিকতা দেখিয়ে যেতে দেখা যাচ্ছে তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে কোথায় ছিলো সে খবর নেয়ার দায়িত্বের আওতায় পড়লে ও কেনো জানি তারা ও চুপসে রয়েছে বলে দল প্রেমি অনেক নেতা-কর্মীর অভিযোগ।
এখানকার বিএনপি’র প্রবীণ একাধিক নেতা-কর্মীরা মনে করেন, দলের অতিত দুঃসময়ে যাদের কে দেখা যায়নি হঠাৎ ৫ আগষ্টের দলের মধ্যে তাদের অবাধে নের্তৃত্বের হুংকার। এবং দলের চেইন অব কমান্ড কে ‘থোড়াই কেয়ার’ করে দলকে বিপদের সম্মুখীন করে যে তোলা হচ্ছে তা কেবল দলের জন্য ক্ষতি হবে না। বরং, যারা আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন চাইতে যাবেন সেখানে প্রশ্নের সম্মুখীন হবেন। এমন কি কোনো না কোনো ভাবে দল থেকে যিনি মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে নামবেন তখন প্রতি পদে পদে বাধ্য-বিপত্তি সহ সাধারণ ভোটারদের কাছে বিভিন্ন ভাবে প্রশ্নের পর প্রশ্নের সম্মুখীন হবেন।
সুতরাং, আগে দলের কথা চিন্তা করে এবং পরে নিজের প্রতিদ্বন্দ্বিতা ও দলের পদ-পদবী কথা চিন্তা করে এখন থেকে দলীয় সাইনবোর্ড ব্যবহার করে যারা বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের কে শক্ত হাতে দমন করে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category