• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামের মীরসরাইয়ে শতাধিক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন’র ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় থাকা প্রায় শতাধিক সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন গুলো নিয়ে গঠিত কমিটির সভাপতি, বারইয়ারহাট পৌরসভা কেন্দ্রীক গড়ে তোলা উত্তর চট্টগ্রামের সবচেয়ে আলোচিত ও সু’নামধর্মী সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘শান্তি নীড়’ এর প্রতিষ্ঠাতা সভাপতি, মীরসরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা ছাড়িয়ে পাশ্ববর্তী সীতাকুণ্ড, ছাগলনাইয়া ও ফটিকছড়ি সহ আরো কয়েকটি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতো শতো ছাত্র-ছাত্রীর ‘শান্তি নীড়’ কর্তৃক বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রদান এর জনক, ব্রাক ব্যাংক আউটলেট বারইয়ারহাট ও মীরসরাই সদর শাখার মাষ্টার এজেন্ট,

পুরো চট্টগ্রাম ছাড়িয়ে আশপাশের জেলা গুলোতে মিষ্টির জগতে সর্বাধিক শীর্ষে অবস্থান করা ‘জমজম সুইটস্ এন্ড বেকার্স’র কর্ণধার এবং অনলাইন নিউজ পোর্টাল ‘প্রেস বিডি ২৪ ডট কম’র সম্পাদক/প্রকাশক ( মালিক) ছাড়া ও আরো বেশ কয়েকটি শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব রত: ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন সোহেল গতকাল ১২ ফেব্রুয়ারি (সোমবার) হঠাৎ নিজ অফিসে হ্রদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিলো প্রায় ৫৩ বছর। মৃত্যূকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন ১৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় নিজ বাড়ি এলাকা মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের শান্তির হাট বাজারস্থ ইসলামীয়া মাদ্রাসা ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ব্রাক ব্যাংকের ঢাকা ঢাকা ও চট্টগ্রাম সহ অন্যান্য কয়েকটি জেলা এবং উপজেলার কর্মকর্তা ছাড়া চট্টগ্রাম জেলার এবং মীরসরাই উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বরত:রা, সহকর্মী-বন্ধু এবং এলাকার গন্যমান্য সহ হাজার হাজার মানুষ জানাজায় শরিক হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category