• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে রাতের আঁধারে বিএনপি কার্যালয়ে ভাঙচুর: জিনিস পত্র খালে নিক্ষেপ

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নে রাতের আঁধারে উদ্বোধনের অপেক্ষাকৃত বিএনপি’র কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় কার্যালয়ের ছবি, ব্যানার, চেয়ার, টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র পাশের বামনসুন্দর খালে ফেলে দেয়া হয়। এবং কার্যালয়ের ভেতরে এনে রাখা হয় গাছের গুঁড়ি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বামনসুন্দর বাজারে এমন জঘন্য তম: ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়।
ঘটনা প্রসঙ্গে মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে বামনসুন্দর বাজারে বিএনপি’র দলীয় কোনো কার্যালয় ছিলো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপার্সন বেগম খালেদা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। নেতা-কর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদে আসর কার্যালয়টি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের কথা ছিলো। কিন্তু উদ্বোধনের আগেই এই ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ও জঘন্যতম: ঘটনাটির জন্ম দিয়েছে একটি অশুভ চক্র।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তারা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিল সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে পাশের বামনসুন্দর খালে ফেলে দেয়। এসময় কার্যালয়ের ভেতরে গাছের গুঁড়ি এনে রাখা হয়।
প্রাসঙ্গিক ক্রমে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী স্থানীয় সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেলে বামনসুন্দর বাজারে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিলো। কিন্তু, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। এমন ন্যক্কারজক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category