• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা: ঘটনা রহস্যাবৃত

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ১৩ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামের হালিশহরে জাহিদুল আলম মিন্টু (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যায় হালিশহরের দুই নম্বর গেইট এলাকায় ওই ব্যক্তির বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, পারিবারিক হতাশা থেকে মিন্টু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে, জাহিদুল আলম মিন্টু চট্টগ্রাম মহানগরীর ৩৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। তিনি সংসদ সদস্য এম এ লতিফের অনুসারী ছিলেন। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এমপি লতিফের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। মিন্টুর স্ত্রীও এমপির নারী সংগঠন নারী শক্তির সাথে যুক্ত আছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের মজুমদার সংবাদ মাধ্যম কে বলেন, ‘উনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা ঘটনাস্থল থেকে একটি চিরকূট উদ্ধার করেছি। চিরকুটে তিনি পরিবারের বিষয়ে মানসিকভাবে বিপর্যস্ত ও ঋণগ্রস্ত থাকার কথা উল্লেখ করে সবার কাছে ক্ষমা চান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category