• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে মঞ্চে বক্তব্য রাখার সময় মাথা ঘুরে পড়ে সনাতনী ধর্মীয় নেতার মৃত্যু

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রামে সনাতনী ধর্মীয় পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে মৃত্যু বরণ করেছেন সনাতনী ধর্মীয় এক নেতা।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, তিনি বক্তব্য রাখার সময় বলতে চেয়েছিলেন অনেক স্বপ্নের কথা। কিন্তু, সব কথা বলা শেষ হওয়ার আগেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে।
মৃত্যু বরণকারী ব্যাক্তি হলেন, বিমলেন্দু দাশ মিন্টু। তিনি চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদ ও মন্দির নির্মাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তার এমন মৃত্যু হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে মন্দির প্রাঙ্গণে অভিষেক অনুষ্ঠান চলাকালে পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি বিমলেন্দু দাশ মিন্টু বক্তব্য দিচ্ছিলেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিল পাল জানান, বিমলেন্দু দাশ অভিষেক অনুষ্ঠানে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন।
বক্তব্যের শেষ পর্যায়ে এসে তিনি দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ পড়ে যান। এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিষদের কর্মকর্তারা জানান, তিনি বক্তব্য রাখতে খুব পছন্দ করতেন। সেই বক্তব্য দিতে দিতেই বিমলেন্দু দাশের মৃত্যু হলো।
বিমলেন্দু দাশ নগরীর দক্ষিণ নালাপাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
তিনি স্ত্রী, এক পুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতেই বলুয়ার দীঘি মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদ, মন্দির নির্মাণ পরিষদ ও চট্টলা শ্যামাপূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category