• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রামে মহানগরীর কেন্দ্রে নৌকায় সীল মারার ছবি তুলতে যাওয়ায় ২ সাংবাদিককে লাঞ্ছিত

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রামে মহানগরীর কেন্দ্রে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারার ঘটনা ঘটেছে। এই ঘটনার ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে দুই সাংবাদিক। এ সময় তাদের কাছ থেকে মুঠোফোন ও কেড়ে নেয় নৌকার সমর্থকরা।

এমন অভিযোগ সংশ্লিষ্ট সাংবাদিকদের। রোববার (৭ জানুয়ারি) বিকাল ৩টার দিকে নগরীর নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলার ১ নম্বর বুথ কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুই সাংবাদিকের মোবাইল ফোন ফিরিয়ে দেয়া হয় সন্ধ্যায়।
হেনস্তার শিকার দুই সাংবাদিক হলেন কালবেলার প্রতিবেদক আদর শর্মা ও প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহ।

কালবেলার প্রতিবেদক আদর শর্মা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমরা নির্বাচন পর্যবেক্ষণের সময় নগরীর ১০ আসনের নাছিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখি, ভবনের দ্বিতীয় তলায় ১ নম্বর বুথ কক্ষে দরজা বন্ধ করে ব্যালটে সিল মারছিলেন নৌকার একজন সমর্থক। এ ঘটনার ছবি তুলতে গেলে আমাদের মুঠোফোন ছিনিয়ে নেয় তারা। এরপর ধারণ করা ভিডিও এবং ছবি মুছে ফেলা হয়। নৌকার সমর্থকরা প্রথম আলোর প্রতিনিধিকে কিল-ঘুষি মারতে থাকেন।’

জানা গেছে, কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া ও মোশাররফকে মারধর করা লোকজন খুলশী থানা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের মধ্যে একজন নিজেকে খুলশী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার নামে পরিচয় দেন। বিষয়টি জানান ভুক্তভোগী দুই সাংবাদিক।

এ বিষয়ে জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাজীব দাশ বলেন, ‘আমি কক্ষের বাইরে ছিলাম। তাই বিষয়টি তাৎক্ষণিক জানতে পারেন নি। পরে কক্ষে ঢুকে বহিরাগতদের বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category