• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে শহরের জমিয়াতুল ফালাহ্ মসজিদ ময়দানে শুক্রবার বাদ জুমা আবদুল্লাহ আল নোমানের জানাজা অনুষ্ঠিত হবে

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ আল নোমান এর নামাজে জানাজা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদ জুমা চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় মসজিদ জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ মাধ্যম কে এই তথ্য নিশ্চিত করেন মরহুম আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।
তিনি বলেন, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা জমিয়াতুল ফালাহ্ মসজিদ ও বাদে আসর তার নিজের বাড়ি এলাকা রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।
সেখানে নামাজে জানাজা শেষে রাউজানের গহিরাস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুম আবদুল্লাহ আল নোমান মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রাম শহরের কোতোয়ালী আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category