• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রামে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি রুহুল আমীন গাজীর গায়েবানা জানাজা গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আয়োজিত গায়েবানা জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমির, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহবায়ক জাহিদুল করিম কচি, প্রবীণ সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, সিএমইইজের সাবেক সভাপতি শামসুল হক হায়দরী।

বক্তারা বলেন, সাংবাদিক সমাজের অবিসংবাদিত নেতা রুহুল আমীন গাজী ছিলেন ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর। সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন।
বিতাড়িত ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েও তিনি আপস করেননি কখনো।
সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মঈনুদ্দিন কাদেরী শওকত, প্রবীণ আইনজীবী মফিজুল হক ভূঁইয়া, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী,

চট্টগ্রাম মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্যাহ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডাঃ সারওয়ার আলম, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম।
সমাবেশ শেষে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএফইউজে সভাপতি রুহুল আমীন গাজী ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category