• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বার সহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত এক স্বাস্থ্য কর্মকর্তা সহ দু’জনকে চারটি সোনার বারসহ আটক করেছেন কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সংস্থার সদস্যরা।

সোমবার বেলা ১১টা টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ডাঃ শরীফ মিঠু ও মোঃ আলাউদ্দিন। শরীফ মিঠু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন। অন্যজন হলেন সকালে শারজাহ থেকে আসা বিমান যাত্রী।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ঘটনার সময় একজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা সন্দেহজনক ঘোরাঘুরি করছিলেন। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করে। সন্দেহ বশত: এক পর্যায়ে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে চারটি সোনার বার জব্দ করে। ধারণা করা হচ্ছে, আটক অন্য এক যাত্রীর সোনার বার তিনি পকেটে বহন করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ওই স্বাস্থ্য কর্মকর্তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিমানবন্দরে নিয়োজিত বলে জানান তিনি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। ধারণা করা হচ্ছে, ওই বিমানের যাত্রী আলাউদ্দিন অবৈধভাবে নিয়ে আসা সোনার বারগুলো ডা. শরীফকে দেন। মূলত ওই চিকিৎসক সোনার বারগুলো নিরাপদে পাচার করার চেষ্টা করছিলেন। পরে শুল্ক গোয়েন্দার লোকজন তাকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে ওই কর্মকর্তাকে স্ক্যান করে সোনার বারগুলো পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম।

এর আগে গত শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কনভেয়ারে পড়ে থাকা পরিত্যক্ত একটি বিদেশি সিগারেটের প্যাকেট থেকে ১৪টি সোনার জার জব্দ করে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। পরে সে গুলো শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category