• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

চট্টগ্রাম ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের পোস্টার-ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ৩২৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকেঃ
চট্টগ্রাম–১০ আসনে ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের পোস্টার ও ব্যানারে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার দুপুরের দিকে চট্টগ্রাম–১০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামালের কাছে এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম।

তিনি অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনী আচরণ বিধিমালা ৭ (২) এর বিধি মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর সমর্থক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ব্যানার, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া, ছিঁড়ে ফেলা এবং তা নামিয়ে সরিয়ে ফেলতে পারেন না। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় চট্টগ্রাম–১০ আসনের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্দেশে তার সমর্থকরা গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে শহরের হালিশহর এইচ ব্লক, ষোলশহর এলজিইডি ভবনের সামনে ও শিক্ষা বোর্ডের বিপরীতে টাঙানো পোস্টার, ব্যানার, নামিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। যা আচরণ বিধিমালার ৭ (২) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ বিষয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীর বিরুদ্ধে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র মনজুর আলম বলেন, আমার নির্বাচনী জনপ্রিয়তায় ভীত হয়ে উক্ত প্রার্থী তার কর্মী-সমর্থকদের দিয়ে এমন হীন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে!
তিনি নির্বাচনী কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে পরিচালনা করার স্বার্থে যে বা যারা এমন হীন কর্মকাণ্ড চালায় তাদের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category