• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিনামূল্যে সার-বীজ বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১০১ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৪ হাজার ৫৬০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রবি সস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন মাসের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চারটি ইউনিয়ন ও পৌর এলাকার ১৪ হাজার ৫৬০জন প্রান্তিক কৃষকের প্রতিজনের মাঝে ২০ কেজি গম, ৫ কেজি মুসুর, ২কেজি ভুট্টা, ১কেজি সরিসা, ৮কেজি খেসারী, ১কেজি চিনাবাদাম, ১কেজি শীতকালীন পেঁয়াজ ও ১কেজি অঢোর বীজ এবং সেই সাথে ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই দিন অতিথিবৃন্দ “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” শীর্ষক প্রতিপাদ্যকে উপজীব্য করে জাতীয় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ২০২৪-’২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি সস্যের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরকারের প্রনোদনার বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হলো। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category