• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চিতলমারীতে সহকারি প্রধান শিক্ষক জিন্নাত মীরের ৬ মাসের কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারীর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিন্নাত আলী মীরকে আদালত ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন। বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ (বিচার) এর বিচারক শেখ আসাদুল ইসলাম ১৭ অক্টোবর এ রায় ঘোষণা করেন। মামলায় অভিযুক্ত ছিব্বির মীরকে এক বছরের কারাদন্ডাদেশ এবং বাকী চার অভিযুক্তকে এক হাজার ৫০০ টাকা করে জরিমানা অনাদায়ে দুইদিনের কারাদন্ডের রায় দেওয়া হয়। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উক্ত মামলার বাদী সরোজ কুমার গাইনের আইনজীবি এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে এ্যাডভোকেট অনিমা রাণী দেবনাথ আরও জানান, জায়গা দখলকে কেন্দ্র করে ২০২১ সালের ১৭ জানুয়ারী সন্ধ্যা ৬ টার দিকে জিন্নাত আলী মীরের নেতেৃত্বে অন্যান্য আসামীরা বাদী সরোজ কুমার গাইনের পরিবারের উপর হামলা করে। এতে বাদীর পরিবারের চার নারীসহ সাতজন আহত হন। এ ঘটনায় বাদী হয়ে সরোজ কুমার গাইন ১৯ জানুয়ারী চিতলমারী থানায় মামলাটি দায়ের করেন। মামলার রায়ে বাদী পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা ন্যায় বিচার পেয়েছেন।
জিন্নাত আলী মীরের আইনজীবি এ্যাভোকেট অসীম কুমার সমাদ্দার মুঠোফোনে বলেন, ‘আমরা আসামী পক্ষে আপিল আবেদন করেছি। আশা করি ন্যায় বিচার পাব।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category