• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

চিলমারী বন্দরে নোঙ্গর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আগামী ১৫ ফেব্রুয়ারী কুড়িগ্রামের চিলমারী নদী বন্দরে ৩ দিনের জন্য নোঙ্গর করবে বিশ্বের দীর্ঘযাত্রার প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’। এ সময় প্রমোদতরির বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। এরপর চিলমারী থেকে ভারতে প্রবেশ করবে গঙ্গা বিলাস।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ বলছে, ‘এমভি গঙ্গা বিলাস’ ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যার দিকে চিলমারী নদী বন্দরে ভীড়বে। প্রমোদতরিতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
জানাগেছে, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদীপথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন ও জার্মানির ১ জন ভ্রমণ করছেন।
এ যাত্রাপথে সময় লাগবে ৫১ দিন। এ যাত্রাপতে প্রমোদতরিটি চিলমারী নদী বন্দরে ৩দিন অবস্থান করবে। ১৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় নোঙ্গর করার পরদিন ১৬ ফেব্রুয়ারী বিদেশী পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন। ১৭ই ফেব্রুয়ারী প্রমোদতরিটি চিলমারী নদী বন্দর ছেড়ে যাবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রটোকল রুটের নাব্য রক্ষাসহ বন্দর কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category