• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহী মহানগরীতে গরু নিয়ে শোডাউন ও আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকাল ৫টায় মহানগরীর আলুপট্টি মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের শোডাউন শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ট্রাকের ওপর একটি লাল রঙের গরু নিয়ে শোডাউন করেন শিক্ষার্থীরা। ট্রাকের পেছনে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন ¯েøাগান দেন। মিছিলটি সিএনবি মোড়ে গিয়ে শেষ হয়।
এদিন রাতে শিশু একাডেমি মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে সেখানে সবার অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, আনন্দ মিছিলের সময় ট্রাকে করে ঘোরানো গরুটি একজনের কাছ থেকে শোডাউনের জন্য আনা হয়েছে। শোডাউনের কর্মসূচি শেষে গরুটি আবারও ফেরত দেওয়া হয়েছে। তবে গণভোজের জন্য বাজার থেকে আলাদা করে মাংস কেনা হয়েছে।
সন্ত্রাসী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্র্বতী সরকার। সেই আনন্দ উদযাপন করতেই এমন আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category